নাটোর: জেলার লালপুর উপজেলায় বজ্রপাতে আজিজ মণ্ডল (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলার বিলবাড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামের নওসাড়া সুলতানপুর চরের মাঠে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহত আজিজ মণ্ডল ওই গ্রামের মোসলেম মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ মণ্ডল নিজ জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। […]
৬ মে ২০২৬ ২০:৪৭