Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সংস্কারের ধোঁয়া দিয়ে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত করার সুযোগ নেই’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ২১:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সেজন্য একটি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির হাতে তুলে দিতে হবে। সংস্কারের ধোঁয়া দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে দীর্ঘায়িত করার কোন সুযোগ নেই।

শনিবার (৩ মে) বিকেলে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ডে মহান মে দিবস উপলক্ষ্যে আয়োজিত শ্রমিক-জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘সংস্কার কোনো স্থির বিষয় নয়। এটি চলমান প্রক্রিয়া, চলমান থাকবে। সেটির পাশাপাশি নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করা জরুরি। সবকিছু সমান তালে চলবে, এখানে যারা বাধা দেবে তারা বাংলাদেশের মানুষের পক্ষে নয়। যারা সংস্কারের কথা বলে মিথ্যা অজুহাতে এই সরকারকে দীর্ঘায়িত করতে চায় তারা গণতন্ত্রের বন্ধু হতে পারে না।’

বিজ্ঞাপন

পলাশ-ঘোড়াশাল আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের আঞ্চলিক শাখার সভাপতি আলামিন ভূঁইয়া।

এসময় বিএনপি, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রমিক-জনতার সমাবেশে জেলা-উপজেলার শ্রমিকরা অংশ নেন।

সারাবাংলা/এসআর