ঢাকা: মঙ্গলবার (৬ মে) জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র সঙ্গে বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন।
সোমবার (৫ মে) বিকেলে, জাতীয় ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র বৈঠক অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এ পর্যন্ত ২২টি রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে কমিশন। সংস্কার প্রশ্নে ঐকমত্য তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলের সঙ্গে পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে প্রথম পর্যায়ের আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।
ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি’র বৈঠক ৬ মে
স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৫ ১৮:৪৫
৫ মে ২০২৫ ১৮:৪৫
সারাবাংলা/এনএল/এনজে