Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন, মাদকাসক্ত যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মে ২০২৫ ২১:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ: সুনামগঞ্জে কথা-কাটাকাটি জের ধরে মাদকাসক্তের ছুরিকাঘাতে একব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় রিদয় বণিক (৩২) নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় পৌর শহরের পূর্ব নতুন পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল মুবিন (৫৬) পূর্ব নতুন পাড়ার মৃত শামসুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মাদকাসক্ত অবস্থায় রিদয় বণিক পূর্ব নতুন পাড়া এলাকা দিয়ে যাতায়াত করা সকল পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খারাপ আচরণ করলে তার প্রতিবাদ করেন আব্দুল মুবিন। একপর্যায়ের দু’জনের মধ্যে কথা-কাটাকাটি জের ধরে রিদয় বণিক তাকে এলোপাতাড়ি ভাবে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানের কর্তব্যরত চিকিৎসকরা থাকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রাস্তায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, নেশাগ্রস্ত অবস্থায় রিদয় বণিক পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে খারাপ আচরণ করলে নিহত আব্দুল মুবিন তার প্রতিবাদ করেন। একপর্যায়ে ঘাতক থাকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।

সারাবাংলা/এইচআই