Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সৌদি আরবে পৌঁছেছেন সাড়ে ৫৪ হাজার হজযাত্রী, ৩ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৫ ১২:৪৭

পবিত্র কাবা। ছবি: সংগৃহীত

ঢাকা: গত কয়েক দিনে সৌদি আরবে পবিত্র হজের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ৫৪ হাজার ৫১২ জন হজযাত্রী। বুধবার (৭ মে) সকাল ১০টা পর্যন্ত মোট ১৬০টি ফ্লাইটে এই সংখ্যক হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এদের মধ্যে তিন মুসুল্লি মারা গেছেন বলে জানিয়েছে হজ অফিস।

তথ্যানুযায়ী, এখন পর্যন্ত যে ৫৪ হাজার ৫১২ জন যাত্রী সৌদি আরব পৌছেছেন। এখন পর্যন্ত ভিসা ইস্যু করা হয়েছে ৮৪ হাজার ৬৮৬ জনের। এদিকে হজ করতে গিয়ে এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুরের ফরিদুজ্জামান (৫৭), খলিলুর রহমান (৭০), পঞ্চগড়ের হামিদা বানু।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

বিজ্ঞাপন

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। মোট ৭০টি এজেন্সি এবার হজ কার্যক্রমে অংশ নিয়েছে। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

সারাবাংলা/জেআর/ইআ