Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শেখ হাসিনার পর এবার টিউলিপ সিদ্দিককে দুদকে তলব

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১০:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তার ভাগনি টিউলিপ রিজওয়ান সিদ্দিককে আগামী ১৪ মে তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

দুদক সূত্র জানায়, ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগের তদন্তে বক্তব্য জানতে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে টিউলিপ সিদ্দিককে অনুরোধ করা হয়েছে। ওই দিন সকাল ১০টায় তাকে থাকতে বলা হয়। এরইমধ্যে তলবি নোটিশ তার ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান-২ এর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে।

এদিকে একই মামলায় রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও হাজির হতে নোটিশ দিয়েছে দুদক।

বিজ্ঞাপন

আরও পড়ুন- বিমানবন্দর উন্নয়নকাজে দুর্নীতি: শেখ হাসিনাকে দুদকে তলব

এর আগে, বিভিন্ন বিমানবন্দরের উন্নয়নকাজের নামে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদের জন্য ৮ মে তলব করেছে দুদক।

সারাবাংলা/আরএম/ইআ