Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ঢাবিতে শিক্ষার্থীদের বিরুদ্ধে থাকা শিক্ষকদের নিয়ে অভিযোগ খতিয়ে দেখা হবে’

ঢাবি করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ১৯:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক-কর্মকর্তাদের বিগত সরকারের সময়ে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং শিক্ষার্থীদের নির্যাতনে সহায়তার অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উক্ত বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও বক্তব্য প্রদানে আগ্রহীদের নাম, ঠিকানা তথ্যানুসন্ধান কমিটির কাছে জমা দেওয়ার অনুরোধ জানিয়েছে উক্ত কমিটি।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্র-শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে বিগত সরকারের সময়ে (২০০৯-২০২৪) বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও কর্মকর্তার শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং শিক্ষার্থীদের নির্যাতনে সহায়তার অভিযোগ খতিয়ে দেখা এবং দায়ী শিক্ষক-কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে করণীয় সুপারিশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য কর্তৃক একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও তথ্যানুসন্ধান কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্যানুসন্ধান কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সুষ্ঠুভাবে তথ্যানুসন্ধানের জন্য উপরে বর্ণিত সময়ে শিক্ষার্থী নিপীড়ন এবং বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শিক্ষক-কর্মকর্তাদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রদান অথবা কমিটির কাছে বক্তব্য প্রদানে ইচ্ছুক ভুক্তভোগীসহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানানো হচ্ছে।

উক্ত বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ও বক্তব্য প্রদানে আগ্রহীদের নাম, ঠিকানা তথ্যানুসন্ধান কমিটির সদস্য সচিব রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় (প্রশাসনিক ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়: E-mail: [email protected], Cell: 01817579778)-এর নিকট আগামী ২২ মে-এর মধ্যে জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, তথ্য-প্রমাণ প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে।

সারাবাংলা/কেকে/এনজে
বিজ্ঞাপন

আরো