Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে সহযোগিদের শাস্তি দিতে না পারলে চলে যাবো’

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ২০:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে যারা সহযোগিতা করেছেন তাদের শাস্তির আওতায় না আনতে পারলে চলে যাবেন (পদত্যাগ) বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৮ মে) বিকেলে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

গভীর রাতে চুপিসারে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এটা এখানে আসার পর জানতে পারছি। আমি সঙ্গে সঙ্গেই এটা নিয়ে কথা বলেছি।’

এসময় বিক্ষোভরত বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা-কর্মীদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আপনারা যে পরিস্থিতিতে আমাদের দায়িত্ব দিয়েছেন, সেখান থেকে এখন পর্যন্ত অনেক উন্নতি হয়েছে তো।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের ৯ মাস পর দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো