Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধের পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট
৮ মে ২০২৫ ২১:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে এখন থেকে দায়িত্ব পালন করবেন তিনি।

বৃহস্পতিবার (৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে রাতে সংবাদ সম্মেলনে তিনি বিষয়টি জানিয়েছেন।

পদত্যাগের বিষয়ে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই। উচ্চশিক্ষায় সময় দিতে পদত্যাগ করেছি।

এর আগে, গত বছরের ২১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক এবং জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা হিসেবে অনুমোদন পায়। সে সময় শহিদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে দেওয়া হয় প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো