Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না আসলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ২১:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ ফের ঢাকা শহরে মার্চ করবে।

শুক্রবার (৯ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, ‘শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ ফের ঢাকা শহরে মার্চ করবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থি সকল শক্তি ঐক্যবদ্ধ হই।’

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ বিকেল থেকে রাজধানীর শাহবাগে চলছে অবরোধ কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহতভাবে চলবে বলেও জানানো হয়েছে।

এর আগে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে বিক্ষোভ শুরু হয়। এরপর সেটি রূপ নেয় সমাবেশে। আর এই সমাবেশ থেকেই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধের ঘোষণা আসে।

সারাবাংলা/এমএইচ/এইচআই
বিজ্ঞাপন

লিড নিয়েও চাইনিজ তাইপের বিপক্ষে হার
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:৩০

আরো