Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় আওয়ামী লীগের ৯ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মে ২০২৫ ২১:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: পাবনার চাটমোহরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৯ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) বিকেলে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ‍বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- উপজেলার মূলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বালুদিয়ার গ্রামের মো. সিরাজুল ইসলাম (৪৫), মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মকবুল হোসেন (৫৩), একই ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. জাকির হোসেন (৩৮), পৌর সদরের বালুচর মহল্লার আওয়ামী লীগ নেতা মো. আব্দুল ওহাব (৫৫), হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আব্দুস সামাদ (৪৫), একই ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মো. ছকির উদ্দিন (৫৫) ও আওয়ামী লীগ নেতা মো. আলতাফ হোসেন (৫২), ফৈলজানা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. আজিজুল হক (২৫) ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. রবিউল ইসলাম রাসেল (৩৫)।

বিজ্ঞাপন

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুরুল আলম বলেন, গ্রেফতারকৃত সিরাজুল একটি মারপিটের মামলার আসামি। অন্যরা দু’টি বিস্ফোরক মামলার আসামি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

আরো