Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাবিতে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন শিক্ষার্থীদের

ঢাবি করেস্পন্ডেন্ট
১২ মে ২০২৫ ১১:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শাহবাগে জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার (১২ মে) সন্ধ্যা সোয়া ৭ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশনসহ বাম অন্যান্য সংগঠনগুলোর নেতাকর্মীরাও অংশ নেন।

এদিন সন্ধ্যা ৭ টায় রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে শিক্ষার্থীরা ‘একাত্তরের শহিদরা, লও লও সালাম’, ‘চব্বিশের শহিদরা, লও লও সালাম’, ‘একাত্তরের বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, বাংলাদেশি বাংলাদেশি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘পাকিস্তানের দালালেরা, হুঁশিয়ার সাবধানসহ নানা স্লোগান দেন।

বিজ্ঞাপন

এর আগে বিকেলে ঢাবির বিজয় একাত্তর হল ছাত্রদলের দফতর সম্পাদক সাকিব বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচির আহবান জানান।

সারাবাংলাকে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশপন্থী শিক্ষার্থীরা মিলেই এই জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি পালন করেছি। বাংলাদেশে একাত্তর ও চব্বিশের দালালদের এর মাধ্যমে হুঁশিয়ার করে দেওয়া হলো।’

সারাবাংলা/কেকে/পিটিএম