Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আজ ঢাকার বায়ুমান উন্নত

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মে ২০২৫ ০৯:৫৬

ঢাকায় বায়ুদূষণ। ছবি: ব্লুমবার্গ

ঢাকা: আজ ঢাকার বায়ুমানে উন্নতি হয়েছে। গতকালের তুলনায় দূষণ বেশ কমে আজ সহনীয় পর্যায়ে আছে ঢাকার বাতাস।

মঙ্গলবার (২০ মে) বাতাসের গুণমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) সকাল ১০টার রেকর্ড অনুযায়ী, ঢাকার বায়ুমান ৫৩। আজ দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ৫৬তম। গতকাল সকাল ৯টার রেকর্ড অনুযায়ী ১৫২ বায়ুমান নিয়ে ৬ষ্ঠ স্থানে ছিল ঢাকা।

আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে ইরাকের বাগদাদ। শহরটির বায়ুমান ২২৯, যা খুবই অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। এছাড়া আজ শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো-পাকিস্তানের লাহোর (১৮৬), সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৬৩৪, ভারতের দিল্লি (১৫৬) ও চীনের বেইজিং (১৫৫)।

বিজ্ঞাপন

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘমেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ