Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাকিস্তানে গোলাগুলিতে দুই সেনাসহ নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৫ ১১:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে পৃথক অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এ সময় সেনাবাহিনী ও নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসীদের গোলাগুলিতে দুইজন সেনাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন সন্ত্রাসী।

সোমবার (১৯ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নিহত সন্ত্রাসীরা নিষিদ্ধঘোষিত টিটিপি’র সদস্য এবং ভারতের সমর্থনপুষ্ট।

নিহত দুই সেনা সদস্য হলেন- সিপাহী ফরহাদ আলি তুরি এবং ল্যান্স নায়েক সাবির আফ্রিদি। তবে পাকিস্তান বাহিনীর এসব দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি টিটিপি।

বিজ্ঞাপন

আইএসপিআর’র বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির তথ্য পেয়ে লাক্ষি মারওয়াত জেলায় নিরাপত্তা বাহিনী গোয়েন্দাভিত্তিক অভিযান চালিয়েছে। অভিযানের সময় পাকিস্তান সেনাবাহিনী কার্যকরভাবে ভারতীয় মদদপুষ্ট পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করেছে।

এছাড়া বান্নুতে আরও দুইজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে দাবি পাক আইএসপিআরের। পরবর্তীতে নর্থ ওয়াজিরিস্তান জেলার মির আলি এলাকায় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর কনভয়ে হামলা চালায়। এতে আরও দুই সন্ত্রাসীকে হতার দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো