Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সকালে ভ্যাপসা গরম, দুপুরের মধ্যে ৪ অঞ্চলে ঝড়ের আভাস

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ০৮:৫৪

আবহাওয়া অধিদফতর।

ঢাকা: ভোরের আলো ফুঁটতে না ফুঁটতেই রাজধানী ঢাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। আগের দিন বৃষ্টি হলেও সকালের রোদের তীব্রতা কম নয়। এদিকে সিলেট, চট্টগ্রামসহ চার অঞ্চলে দুপুরের মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (২২ মে) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির সই করা পূর্বাভাস বার্তায় বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

এদিকে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সই করা বৃহস্পতিবার (২২ মে) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/ইআ