Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে ইজিবাইক চালক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১১:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর: যশোরে ডাবলু নামের এক ইজিবাইক চালক খুন হয়েছেন। যশোর ঝিনাইদহ মহাসড়কের পাশ থেকে সেলিম রেজা ডাবলু নামের ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার‌ করেছে পুলিশ।

রোববার (২৫ মে) সকাল ৭টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সেলিম রেজা ডাবলু যশোর সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের আমজাদ বিশ্বাসের ছেলে।

নিহতের ভাই শাহীনসহ স্বজনরা জানান, সেলিম রেজা ডাবলু প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত শহরে ইজিবাইক চালাতেন। প্রতিদিনের মত শনিবার রাতেও বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হন। আজ সকালে চুড়ামনকাটি ব্র্যাক অফিসের অদূরে মহাসড়কের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে। সেলিমের কাছে থাকা মোবাইল দিয়ে ফোন করে তার মৃত্যুর খবর জানায় পুলিশ। এরপর তারা গিয়ে লাশ সনাক্ত করেন।

বিজ্ঞাপন

তারা আরও জানান, সেলিমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তাদের দাবি এটা ছিনতাই নয় পরিকল্পিত হত্যাকাণ্ড। এরসাথে জড়িতদের দ্রুত আটক ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেছেন, হত্যাকারীরা সেলিমের ইজিবাইক নিয়ে গেলেও মোবাইল ফোনটি রেখে গেছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ হত্যায় জড়িতদের সনাক্ত ও আটকে কাজ করছে বলে জানান তিনি। নিহতের মরদেহ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। হত্যায় জড়িতদের সনাক্ত ও আটকে কাজ করছে তারা।

সারাবাংলা/এমপি