Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪৩তম বিসিএস থেকে ৬৫ জনকে শিক্ষা ক্যাডারে পদায়ন

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ২২:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ৪৩তম বিসিএস থেকে সাধারণ শিক্ষা ক্যাডারের প্রবেশ পদে ৬৫ জনকে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (২৬ মে) শিক্ষা মন্ত্রণালায়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রভাষক পদে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রম উল্লিখিত শর্তে নিয়োগ দেওয়া হলো।

তাদের আগামী ১ জুনের মধ্যে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং এ নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

বিজ্ঞাপন

এই ঠিকানায় সম্পূর্ণ তালিকাটি দেখা যাবে।

এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রভাষক পদে বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পাওয়া এসব কর্মকর্তারা স্ব স্ব কর্মস্থলে ন্যূনতম দুই বছর কর্মরত থাকবেন। এ সময়কালে অন্যত্র বদলির আবেদন বিবেচনাযোগ্য হবে না।

সারাবাংলা/এনএল/এসআর