Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মঙ্গলবার থেকে কলমবিরতি পালন করবেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ২৩:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দাবি আদায়ে মঙ্গলবার (২৭ মে) থেকে দুই দিনের কলমবিরতি কর্মসূচি পালন করবেন ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। ওই কর্মসূচিতে প্রশাসন ক্যাডার ছাড়া অন্য সব ক্যাডার অংশ নেবেন। এই দুইদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে এই কর্মসূচি পালন করবেন তারা।

সোমবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’।

সেখানে বলা হয়, প্রশাসন ক্যাডার বৈষম্যমূলকভাবে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলার প্রতিবাদে এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ডিএস পুলের কোটা বাতিল ও সকল ক্যাডারের সমতা বিধানের দাবিতে তারা এ কর্মসূচি পালন করবেন। তবে হাসপাতালের জরুরি বিভাগসহ অন্যান্য জরুরি সেবা এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এইচআই