Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ গ্রেফতার!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৩:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনসহ তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই নিয়ে জেলাজুড়ে গুঞ্জন শুরু হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) ভোর রাতে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে সেনাবাহিনী গ্রেফতার করেছে বলে এলাকবাসীর সূত্রে জানা যায়। তবে গ্রেফতারের বিষয়টি এখন পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়নি।

কালিশংকরপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গেল দেড় মাস আগে কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার মৃত, মীর মহিউদ্দিনের বাড়ির নিচ তলা ভাড়া নেয় দুই যুবক। ওই বাড়িতেই থাকতেন তারা। বাড়ির নিচতলা ভাড়া নেওয়ার পর থেকে বাড়ির দরজা-জানালা খুলতে দেখেননি স্থানীয় বাসিন্দারা। আজ হঠাৎ ভোররাতে বাড়িটির তালা ভাঙার শব্দ পেয়ে ছুটে আসেন তারা। এরপর দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছে। এর কিছুক্ষণ পর দুজনকে গ্রেফতার করে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যান তারা। এরপর থেকে আতঙ্কে দিন কাটছে আশপাশের এলাকাবাসীদের।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোশাররফ হোসেন সারাবাংলাকে বলেন, ‘বিষয়টি আমরাও শুনেছি। তবে গ্রেফতারের ব্যাপারে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি।’

এ বিষয়ে কুষ্টিয়ার সেনা ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো