Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আইন সেল গঠন করেছে এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুন ২০২৫ ০০:১৩

জাতীয় নাগরিক পার্টি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নতুন করে আইন সেল গঠন করেছে। পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এ সেল গঠন করা হয়।

শনিবার (৩১ মে) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দফতর) সাঈদ উদ্দিন সিফাত সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে।

নতুন আইন সেলের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইফুল ইসলাম মুনা এবং সহ সম্পাদক হয়েছেন হুমায়রা নূর।

সেলের অন্যান্য সদস্যরা হলেন- মুজাহিদুল ইসলাম শাহিন, আবদুররহিম আবু আমিন, সাঈদ উদ্দিন সিফাত, জানি নাহের খান, সাকিন আহমাদ, আরমান হোসাইন, মনজিলা ঝুমা, মো. হেফায়েত উল্ল্যা, জায়েদ বিন নাসের।

বিজ্ঞাপন

এই নতুন কমিটি পার্টির আইনসংক্রান্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে দলটির পক্ষ থেকে।

সারাবাংলা/এফএন/এইচআই