Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাশিয়ার হামলায় ইউক্রেনের ১২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২ জুন ২০২৫ ০৯:০৪

ছবি: সংগৃহীত

ইউক্রেনের সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন ইউক্রেনীয় সেনা নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন।

রোববার (১ জুন) এ হামলা চালানো হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনের গ্রাউন্ড ফোর্সেস।

রুশ সংবাদমাধ্যম দ্য মস্কো টাইমস ও ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামলাটি দুপুর ১২টা ৫০ মিনিটে ঘটে এবং ওই সময়ে কোনো রকম সেনা সমাবেশ বা বড় আকারের জমায়েত সেখানে অনুষ্ঠিত হচ্ছিল না। হামলায় ব্যাপক প্রাণহানির কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে।

প্রশিক্ষণ কেন্দ্রটি ফ্রন্ট লাইনের প্রায় এক হাজার কিলোমিটার পেছনে অবস্থিত, যেখানে রুশ গোয়েন্দা ও হামলাকারী ড্রোন সহজেই হামলা চালাতে পারে।

বিজ্ঞাপন

ইউক্রেনীয় বাহিনী বর্তমানে জনবল সংকটে ভুগছে এবং রাশিয়ার নজরদারি ড্রোনের কারণে বড় আকারের জমায়েত এড়িয়ে চলতে বাধ্য হচ্ছে।

গ্রাউন্ড ফোর্সেসের বিবৃতিতে আরও বলা হয়, যদি তদন্তে প্রমাণিত হয় যে কোনো কর্মকর্তার কার্যকলাপ বা গাফিলতির কারণে এই প্রাণহানি ঘটেছে, তাহলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো