Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রেনে ফিরতি ঈদযাত্রা: ১২ জুনের টিকিট বিক্রি চলছে

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১১:০৮

ঢাকা: ‎পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে ফিরতি যাত্রাকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ে আজ বিক্রি করছে আগামী ১২ জুনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট।
‎
‎সোমবার (২ জুন) সকাল ৮টায় বিক্রি শুরু হচ্ছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।
‎
‎ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে জানা গেছে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট ৩০ মে বিক্রি হয়েছে; ১০ জুনের আসনের টিকিট ৩১ মে বিক্রি হয়েছে; ১১ জুনের আসনের টিকিট ১ জুন বিক্রি হয়েছে। এ ছাড়া ১৩ জুনের আসনের টিকিট ৩ জুন; ১৪ জুনের আসনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট ৫ জুন বিক্রি হবে।
‎
‎আরও জানা গেছে, ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিট প্রত্যাশী ৪টি আসনের টিকিট একবারে একসঙ্গে কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

বিজ্ঞাপন
‎ ‎সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো