Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮-এর ৪০তম ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি অনুষ্ঠিত

সারাবাংলা ডেস্ক
২ জুন ২০২৫ ০৯:৪৫

শনিবার (৩১ মে) অনুষ্ঠিত হলো ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮, বাংলাদেশের ৪০তম বার্ষিক ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি। এই আয়োজনে ২০২৪-২৫ মেয়াদের ক্লাব প্রেসিডেন্টদের বার্ষিক কর্মকাণ্ডের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। এতে ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড সর্বমোট দশটি পুরস্কার অর্জন করে এক অনন্য নজির স্থাপন করেছে।

দশটি পুরস্কারের মধ্যে ক্লাব প্রেসিডেন্ট ইসরাত জাহান ব্যক্তিগতভাবে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন। যারমধ্যে রয়েছে _

১. ব্র্যান্ডিং ও সমাজসেবায় বিশেষ অবদান – ২০ ক্লাবের সহায়তায় প্রকল্পের মাধ্যমে রাজধানীর দুটি পুলিশ বক্সে মহিলা ও পুরুষ পুলিশ সদস্যদের জন্য ওয়াশরুম, খাবার পানির ব্যবস্থা এবং পর্দা, চেয়ার, টেবিলসহ বিভিন্ন মেরামত কাজ করে ক্লাবটি পুলিশের পাশে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন

২. সাংস্কৃতিক কার্যক্রমে সফল উপস্থাপনা – ‘Be Positive’ থিমে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহানা আলম নির্ঝরের আহ্বানে সাড়া দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সার্থকভাবে উপস্থাপনার জন্য প্রেসিডেন্ট ইসরাত জাহান সম্মাননা লাভ করেন।

ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড পেয়েছে সিলভার ক্যাটাগরির ‘রাইজিং স্টার’ ক্লাব হিসেবে স্বীকৃতি

ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড পেয়েছে সিলভার ক্যাটাগরির ‘রাইজিং স্টার’ ক্লাব হিসেবে স্বীকৃতি

৩. বিভিন্ন প্রোগ্রামে সক্রিয় অংশগ্রহণ ও সময়ানুবর্তিতা: যথাসময়ে ক্লাব ইনস্টলেশন আয়োজন, বিভিন্ন অনুষ্ঠানে হোস্ট ক্লাব হিসেবে অংশগ্রহণ এবং সচেতনতা বৃদ্ধিমূলক প্রোগ্রামে সক্রিয় ভূমিকা রাখার জন্য ক্লাবটি প্রশংসিত হয়েছে।

এই গৌরবজনক অর্জনের মধ্য দিয়ে ইনার হুইল ক্লাব অফ ঢাকা অর্কিড পেয়েছে সিলভার ক্যাটাগরির ‘রাইজিং স্টার’ ক্লাব হিসেবে স্বীকৃতি, যা ঘোষণা করেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান শাহানা আলম নির্ঝর।

এই পুরস্কারপ্রাপ্তিতে ক্লাব প্রেসিডেন্ট ইসরাত জাহান বলেন, ‘এইগুলি ক্লাবের সকল সদস্যদের আন্তরিক পরিশ্রম ও নিবেদিত কাজের স্বীকৃতি।’ এই অর্জনকে ক্লাবের সকল সদস্যের সম্মিলিত সাফল্য হিসেবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, ‘আগামীতেও সমাজসেবামূলক কাজে আরও গতিশীল ভূমিকা রাখতে পারবো বলে আমি আশা রাখছি।’

সারাবাংলা/এএসজি
বিজ্ঞাপন

আরো