Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিবন্ধন ও প্রতীক ইস্যুতে ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

‎স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১২:৩৮

নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএ নাসির উদ্দিনের সঙ্গে জামায়াতের বৈঠক।

ঢাকা: জামায়াতের নিবন্ধন ও প্রতীক ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।
‎
‎সোমবার (২ জুন) বেলা ১২টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএ নাসির উদ্দিনের সঙ্গে এ বৈঠক শুরু হয়।
আদালতের রায়ের পরদিন দলটি আইনজীবীসহ রায়ের কপি নিয়ে এসেছে।
‎
‎এর আগে, গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক বিষয়ে আদালতের রায়ের কপির হাতে পাওয়ার পর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছিল নির্বাচন কমিশন।
‎
‎এ বৈঠকে সিইসি এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও সচিব রয়েছেন।
‎
‎আর এ বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি টিম উপস্থিত আছেন। টিমের অন্য সদস্যরা হলেন, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এড. জসিম উদ্দিন সরকার এবং প্রখ্যাত আইনজীবী এড. শিশির মনির।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এমপি
বিজ্ঞাপন

আরো