Thursday 24 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যেসব জিনিস উৎপাদনে ভ্যাট বাড়বে

স্পেশাল করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৫:৫৩

হার্ডওয়্যার সংমগ্রী

ঢাকা: কর-জিডিপি অনুপাত বৃদ্ধিসহ আদর্শ ভ্যাট ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেটে বেশ কিছু ক্ষেত্রে ভ্যাট হার বাড়ানো হয়েছে।

সোমবার (২ জুন) দুপুর ৩টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ তথ্য জানান।

তিনি জানান

(ক) “এম. এস প্রোডাক্ট” এর উৎপাদন পর্যায়ে আরোপিত সুনির্দিষ্ট কর প্রায় ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

(খ) নির্মাণ সংস্থা সেবার বিপরীতে ভ্যাটের হার ৭.৫ শতাংশ এর পরিবর্তে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

(গ) অনলাইনে পণ্য বিক্রয় কমিশনের ওপর ভ্যাটের হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

(ঘ) সেল্ফ কপি পেপার, ডুপ্লেক্স বোর্ড/কোটেড পেপার এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭.৫ শতাংশ এর পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

(ঙ) প্লাস্টিকের তৈরি সকল ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালী সামগ্রী, হাইজেনিক ও টয়লেট সামগ্রীসহ অনুরূপ যে কোন পণ্যের উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৭.৫ শতাংশ এর পরিবর্তে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

(চ) “কটন সুতা” এর উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি ৩ (তিন) টাকার পরিবর্তে ৫ (পাঁচ) টাকা নির্ধারণ করা হয়েছে।

(ছ) “কৃত্রিশ আঁশ এবং অন্যান্য আঁশের সংমিশ্রণে তৈরি ইয়ার্ন” এর উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট করের পরিমাণ প্রতি কেজি ৩ (তিন) টাকার পরিবর্তে ৫ (পাঁচ) টাকা নির্ধারণ করা হয়েছে।

(জ) ব্লেড এর উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৫ শতাংশের পরিবর্তে ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

(ঝ) তারকাটা ও টোপকাটাসহ বিভিন্ন প্রকারের স্ক্রু, জয়েন্ট (কানেক্টর), নাট-বোল্ট, ইলেকট্রিক লাইন হার্ডওয়্যার এবং পোল ফিটিংস উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৫ শতাংশের পরিবর্তে ৭.৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

সারাবাংলা/এজেড/এসআর
বিজ্ঞাপন

আরো