Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাতে তৈরি মাটির তৈজসপত্রে ভ্যাট অব্যাহতি

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৫:৫০

ঢাকা: ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে পাতা, ফুল বা বাকল এর তৈরি প্লেট, বাটিসহ সকল ধরণের তৈজসপত্র ও হাতে তৈরি মাটির তৈজসপত্র, টেক্সটাইল গ্রেড পেট চিপস এর উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে।

সোমবার (২ জুন) দুপুর ৩ টায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। বাজেটে এই প্রস্তাব রয়েছে।

বাজেট বক্তৃতায় বলা হয়েছে ‘পাতা, ফুল বা বাকল এর তৈরি প্লেট, বাটিসহ সকল ধরণের তৈজসপত্র ও হাতে তৈরি মাটির তৈজসপত্র, টেক্সটাইল গ্রেড পেট চিপস এর উৎপাদন পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে।’বাজেট বক্তৃতায় আরও বলা হয়, যাত্রী পরিবহনে ব্যবহৃত উড়োজাহাজের লীজ রেন্ট এর ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। এছাড়া স্যানিটারি ন্যাপকিন, প্যাকেটকৃত তরল দুধ ও বলপয়েন্ট পেনের স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে। ২২ ইঞ্চি এর পরিবর্তে ৩০ ইঞ্চি পর্যন্ত কম্পিউটার মনিটর এর উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্র্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, স্বাধীনতার পর অতীতের সব সরকারের ধারাবাহিকতা ভেঙ্গে এবারই প্রথমবারের মতো বাজেটের আকার কমছে। ২০২৫–২৬ অর্থবছরে বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

সারাবাংলা/ইএইচটি/এমপি