Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ১০০ কোটি টাকা থোক বরাদ্দ

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৭:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী অর্থবছরে ১০০ কোটি টাকা থোক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণার সময় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ তার বাজেট বক্তব্যে এই বিষয়টি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকির মুখে যে দেশগুলো রয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বায়ু, পানি ও মাটি দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনে প্রশমন, স্বাস্থ্য সুরক্ষার প্রভাব নিরূপণ, নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় ইকোসিস্টেম মূল্যায়ন, জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকির গভীরতা ও গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আগামী অর্থবছরে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।’

সারাবাংলা/এফএন/এইচআই