Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবির প্রথম বর্ষের ক্লাস শুরু ২২ জুন

জবি করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৭:৩৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়।ফাইল ছবি

ঢাকা: ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রোগ্রামে ভর্তিকৃত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস আগামী রবিবার (২২ জুন) সকাল ৮টা থেকে শুরু হবে।

সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে উপস্থিত থাকার অনুরোধ জানানো হলো।

একইসঙ্গে সংশ্লিষ্ট বিভাগগুলো ও অন্যান্য একাডেমিক শাখাগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইআ