Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় অস্ত্র-গুলি ও ককটেল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৮:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থা থেকে পিস্তল, গুলি ও ককটেল উদ্ধার করেছে। সোমবার (২ জুন) সকালে উপজেলার বাহাদুর ইউনিয়নের মসলেমপুর এলাকায় একটি বাড়ির ছাদ থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে উপজেলার বাহাদুর ইউনিয়ন এলাকার হাতেম আলীর বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। এসময় বাড়ির ছাদের এক পাশে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিনটি ককটেল উদ্ধার করে সেনাসদস্যরা।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র থানায় হস্তান্তর করেছেন তারা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর