Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুন ২০২৫ ১৯:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার কারাগারে মহিরুল ইসলামের (৪২) নামে এক মাদক মামলার আসামির মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ পুলিশ তাকে গ্রেফতারের সময় সে সুস্থ ছিল। পরে প্রহার করায় তার মৃত্যু হয়েছে।

সোমবার (২ জুন) সকালে কারাগারে তার মৃত্যু হয়। এর আগের দিন রোববার (১ জুন) সকাল ১০ টার দিকে তাকে নিজ গ্রাম থেকে দর্শনা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মৃত মহিরুল ইসলাম দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের মরহুম আকবর আলীর ছেলে।

মৃতর ভাতিজা সাইদুর রহমানসহ স্বজনরা জানান, যখন পুলিশ মহিরুলকে আটক করে নিয়ে যায় তখন তিনি সুস্থ ছিলেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তার মৃত্যুর খবরে আমরা বাকরুদ্ধ। এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বিষয়টি তদন্ত হওয়া দরকার।

বিজ্ঞাপন

দর্শনা থানার অফিস ইনচার্জ মুহাম্মদ শহীদ তিতুমীর জানান, মহিরুল মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল হোসেন তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের (ভারপ্রাপ্ত) জেলার ফখর উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোর্টহাজত থেকে রোববার বিকেল ৫টায় ওই আসামিকে কারাগারে পাঠায়। সোমবার সকাল ৭ টায় তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর