Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কৃষি থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট 
২ জুন ২০২৫ ১৯:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে কৃষি থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আয়কে করমুক্ত রাখা হয়েছে। সোমবার (২ জুন) বিকেলে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। বাজেটে এ প্রস্তাব রাখা হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘কৃষি উৎপাদনকে উৎসাহিত করার লক্ষ্যে কোনো স্বাভাবিক ব্যক্তির ‘কৃষি হইতে আয়’ অনধিক ৫ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখা হয়েছে।’

এদিকে, স্বাধীনতার পর অতীতের সব সরকারের ধারাবাহিকতা ভেঙ্গে এবারই প্রথমবারের মতো বাজেটের আকার কমছে। ২০২৫-২৬ অর্থবছরে বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা চলতি বাজেটের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইএইচটি/এইচআই