Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট কারোল নাওরোকি

আন্তর্জাতিক ডেস্ক
৩ জুন ২০২৫ ০৮:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোল্যান্ডে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জাতীয়তাবাদী ও রক্ষণশীল প্রার্থী কারোল নাওরোকি জয় লাভ করেছেন।

সোমবার (২ জুন) জাতীয় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে।

সব ভোট গণনা শেষে দেখা গেছে, নাভরকি ৫০ দশমিক ৮৯ শতাংশ ভোট পেয়েছেন। আর তার প্রতিদ্বন্দ্বী উদারপন্থি ও ওয়ারশোর মেয়র রাফাল ত্রাশকোভস্কি পেয়েছেন ৪৯ দশমিক ১১ শতাংশ ভোট।

এদিকে, রোববার রাতের প্রকাশিত প্রাথমিক এক্সিট পোল-এ দেখা গিয়েছিল ত্রাশকোভস্কি এগিয়ে ছিলেন। তবে কয়েক ঘণ্টার মধ্যেই চিত্র পাল্টে যায় এবং নাওরোকি এগিয়ে যান।

৪২ বছর বয়সী এই ইতিহাসবিদ ও অপেশাদার নেতা এর আগে জাতীয় স্মৃতি প্রতিষ্ঠান পরিচালনা করেছেন। তার নির্বাচনি প্রচারে ইউক্রেন থেকে আগত শরণার্থীদের বিরুদ্ধে সামাজিক সুবিধাবঞ্চনার অভিযোগ তুলেছেন তিনি।

বিজ্ঞাপন

জাতীয়তাবাদী দল ল অ্যান্ড জাস্টিস-এর ঘনিষ্ঠ সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা আগামী ৬ আগস্ট দায়িত্ব ছাড়ছেন। তিনিও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংঘাতে জড়ানো বিচার সংস্কারে বাধা দিয়েছিলেন।

নাওরোকির এই জয়ে মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা) আন্দোলনের বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে হোয়াইট হাউজে স্বাগত জানান এবং মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম ভোটের আগেই পোল্যান্ডে সফর করে তাকে সমর্থন জানান।

যুক্তরাষ্ট্রের প্রায় ১০ হাজার সেনা বর্তমানে পোল্যান্ডে অবস্থান করছে। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী নোয়েম বলেছেন, নাওরোকির প্রেসিডেন্ট হওয়ার ফলে সামরিক সহযোগিতা আরও বাড়তে পারে।

ইউক্রেন প্রসঙ্গে নতুন এই প্রেসিডেন্ট একদিকে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান বজায় রাখার কথা বলেছেন, অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে মিত্রদের সহানুভূতির সুযোগ নেওয়ার অভিযোগ তুলেছেন।

তিনি পোল্যান্ডে অবস্থানরত প্রায় ১০ লাখ ইউক্রেনীয় শরণার্থীদের সামাজিক সেবায় অগ্রাধিকার না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং পোলিশদের স্বাস্থ্যসেবা ও শিক্ষায় প্রথমে সুযোগ দেওয়ার অঙ্গীকার করেছেন।

নাওরোকি এরইমধ্যে সংসদে প্রস্তাবিত সংস্কারগুলোতে ভেটো দেওয়ার ঘোষণা দিয়েছেন। বিশেষ করে বিচারব্যবস্থার বিরাজনীতিকরণ, গর্ভপাতের অধিকার এবং এলজিবিটিকিউ অধিকার সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন বাধা সৃষ্টি হতে পারে।

সারাবাংলা/এসডব্লিউ