Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নড়াইলে পুকুরে ডুবে ২ চাচাতো ভাইয়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ২০:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের আটলিয়া গ্রামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এরা সম্পর্কে আপন চাচাতো ভাই।

পরিবার জানায়, আটলিয়া গ্রামের সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে রাহাদ (২২ মাস) এবং শিমুলের ছোট ভাই রিয়াজ শেখের ছেলে রিহান (২১ মাস) বুধবার সকালে বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে পুকুরে পড়ে যায় তারা। শিশু দু’টিকে খোঁজাখুজির একপর্যায়ে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

শিশু দু’টির দাদা শফি শেখ বলেন, সকাল ৯টার পর আমি বাড়ি থেকে বের হয়েছি। এরপর প্রতিবেশির মাধ্যমে জানতে পারি, আমার দুই দাদুভাই আর নেই।

বিজ্ঞাপন

নড়াইল কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমপি