Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ২১:০১

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত ওই ব্যক্তির নাম মাহবুবুর রহমান (৬৫)।

বুধবার (৪ জুন) সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান মাহবুবুর রহমান।

হাসপাতালে মাহবুবুর রহমানের স্ত্রী রাবেয়া আক্তার বলেন, ‘মধ্য বাড্ডা এলাকায় আমাদের নিজেদের বাড়ি। সকালে বাসা থেকে হাঁটতে বের হয়েছিলেন তিনি। তার মোবাইলে কয়েকবার ফোন দিই নাস্তা নিয়ে বাসায় আসার জন্য। কিন্তু ফোন রিসিভ করেননি। পরে এক ব্যক্তি ফোন রিসিভ করে জানান, তিনি মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন। তাকে খিদমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তখন দ্রুত খিদমা হাসপাতালে গিয়ে আমার স্বামীকে আহত অবস্থায় দেখতে পাই। সেখান থেকে দুপুরে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে মালিবাগে তার যাওয়া কথা ছিল না। কেন মালিবাগে গিয়েছিলেন তা আমরা জানি না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে ওই ব্যক্তিকে স্বজনরা আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান। স্বজনরা জানান, মালিবাগে ট্রেনের ধাক্কায় আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম