Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুন ২০২৫ ২২:৪০

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দতে মোটরসাইকেলের ধাক্কায় জ‍্যোৎস্না বেগম (৭২) নামে একজন পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. রফিক মিয়া (৩০) গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৪ জুন) বিকেলে উপজেলার দৌলতদিয়া ক‍্যানালঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দৌলতদিয়া ক‍্যানালঘাট এলাকায় ঢাকা হতে আগত ঢাকা মেট্রো ল-৪৬-৪২৬২ রেজি. নম্বরের একটি মোটরসাইকেল আরোহী পথচারী জ্যোৎস্না বেগমকে ধাক্কা দেই। এতে আরোহী ও নারী দুজনেই গুরুত্বর আহত হন। পরে উভয়কে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে জ‍্যোৎস্না বেগমকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেলের আরোহীকে উন্নত চিকিৎসার জন‍্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ব‍্যাপারে আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ জানান, এ ব‍্যাপারে আইনগত ব‍্যবস্থা পক্রিয়াধীন।

সারাবাংলা/এইচআই