Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১১:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মা-মেয়েসহ তিনজন নিহতের ঘটনা ঘটেছে। এ সময় আরো একজন আহত হয়েছে।

বুধবার (১১ জুন ) সাড়ে ৮ টার দিকে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন ও মেয়ে পূর্ণতা এবং উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনর্চাজ মোশফিকুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলাম সহ পরিবার নিয়ে শ্বশুর বাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোর ফিরছিলেন পথের মধ্যে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকার সড়কের পাশে লিচু কিনতে গিয়ে পেছন থেকে আসা কার্ভাড ভ্যান মফিজুল ইসলাম ও তার স্ত্রী, মেয়ে এবং লিচু বিক্রেতাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে আহত অবসরপ্রাপ্ত বিজিবির সদস্য মফিজুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সারাবাংলা/এনজে