Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১২:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: রাজবাড়ী কালুখালী উপজেলার চন্দনা নদী থেকে ইজিবাইক চালক আসলাম প্রমাণিক(৪২) এর মরদেহ উদ্ধার করেছে কালুখালী থানা পুলিশ।

বুধবার (১১ জুন) সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের চাঁদপুর ব্রীজের নিচে চন্দনা নদী থেকে ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আসলাম প্রমাণিক পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের মৃত পিয়ার আলী প্রমাণিকের ছেলে।

নিহত আসলাম প্রমাণিকের চাচাতো ভাই সিদ্দিক প্রমাণিক বলেন, মঙ্গলবার (১০জুন) সকাল আনুমানিক ৯টার দিকে খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বের হয় আমার ভাই। রাতে আর বাড়িতে ফেরেনি। সকালে স্থানীয়রা চন্দনা নদীতে মরদেহ দেখতে পায়। খবর পেয়ে এসে দেখি আমার ভাইয়ের মরদেহ।

বিজ্ঞাপন

রাজবাড়ী সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার বলেন, স্থানীয়দের খবর পেয়ে এসে চাঁদপুর ব্রীজের নিচে চন্দনা নদী থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করি। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তার ইজিবাইক ছিনতাই করে তাকে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/এনজে