Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংক্রমণ বাড়ায় ফের হাসপাতালগুলোতে শুরু হচ্ছে করোনা পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১২:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। এমনকি পার্শ্ববর্তী দেশেও ফের ছড়াচ্ছে এই ভাইরাসের সংক্রমণ। তাই বিমানবন্দরগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এমন পরিস্থিতিতে ফের হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ এ তথ্য জানান।

অধ্যাপক হালিমুর রশীদ বলেন, যেসব হাসপাতালে আরটি–পিসিআর ল্যাব রয়েছে, করোনা পরীক্ষা পুনরায় চালু করার প্রস্তুতি নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকেটিও কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে (সিএমএসডি) নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে করোনা পরীক্ষার ব্যবস্থা আবার চালু করা যাবে।

বিজ্ঞাপন

এদিকে, স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, যাদের করোনা উপসর্গ থাকবে, পরীক্ষা শুধুমাত্র তাদের জন্যই চালু হবে। সংক্রমণের হার যদি আরও বাড়ে, তাহলে পরীক্ষার পরিধিও বাড়ানো হবে।

প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপতাল, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে পরীক্ষা চালু হবে।

হালিমুর রশীদ বলেন, জনগণকে মাস্ক পরা, হাত ধোয়া এবং উপসর্গ দেখা দিলে ঘরে থাকার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আমরা চাই না পরিস্থিতি আবার হাতের বাইরে চলে যাক। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

এদিকে, গতকাল মঙ্গলবার দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ১৩ জনকে শনাক্ত করা হয়। তার আগেরদিন শনাক্ত হয় পাঁচজন, এর আগেরদিন শনাক্ত হয় তিনজন। এমনকি এর দুই দিন আগে করোনায় একজনের মৃত্যুও হয়।

সারাবাংলা/এমএইচ/এমপি