Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লালমনিরহাটে তাপদাহে জনজীবন অতিষ্ট, তাপমাত্রা ছুয়েছে ৪০ ডিগ্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১৩:৪১

ছবি: সারাবাংলা

লালমনিরহাট: লালমনিরহাট জেলায় গত তিন দিনে প্রচন্ড তাপদাহ বয়ে চলেছে। এতে জনজীবন একেবারেই বিপর্যস্ত হয়ে পড়েছে। কোথাও স্বস্তি পাচ্ছে না মানুষ। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পড়েছে চরম বিপাকে। প্রচন্ড তাপদাহর কারণে তারা কাজকর্ম কর্ম করতে পারছে না। কর্মক্ষেত্রে তারা যেতে চরম হিমশিম খাচ্ছে।

একদিকে প্রচন্ড তাপদাহ অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং-এর কারণে না পারছে ঘরে থাকতে না পাড়ছে বাইরে গিয়ে স্বস্তি একেবারে স্থবির হয়ে পড়েছে জনজীবন।

সোমবার (৯ জুন) লালমনিরহাট জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (১০ জুন) তা সামান্য কমে ৩৭ ডিগ্রি সেলসিয়াস নেমে আসে।

বিজ্ঞাপন

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আর এম ও ডা. সামিরা জানান প্রচন্ড তাপদাহর কারণে এখন পর্যন্ত হিট স্ট্রোকের কোন রোগী হাসপাতালে আসে নাই তবে ডায়রিয়া এবং আমাশয় আক্রান্ত হয়ে তিনজন রোগী হাসপাতলে এসেছে। তাদেরকে সঠিক চিকিৎসা দেয়া হয়েছে। পর্যাপ্ত পরিমাণে পানি পান করার এবং রোদ এড়িয়ে চলার এবং সেই সঙ্গে শিশু এবং বৃদ্ধদের যত্ন নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।

এ বিষয়ে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকারের সঙ্গে ফোনে কথা বললে তিনি বলেন, ৯ জুন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং ১০ জুন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা রেকর্ড করা হবে বিকেল তিনটার পর তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে পরিবর্তন হবে না। ১২ তারিখের আগে তাপমাত্রা পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই বলে তিনি জানান। ১২ তারিখের পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলেই তাপমাত্রা পরিবর্তন হবে বলেও তিনি জানান।

সারাবাংলা/এনজে