Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৫ ১৪:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আব্দুর রশিদ (৪৭) নামে বড় ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) রাতে চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকার চরমোহনপুর লাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ একই এলাকার মৃত বেলাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ছোট ভাই তৌহিদুল ইসলাম বিকাশ (৩৫)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বসতবাড়ির জায়গাজমি নিয়ে বিরোধ ছিল তাদের দুই ভাইয়ের মধ্যে। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছোট ভাই ছুরিকাঘাত করলে বড় ভাইয়ের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এসআর