Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে বিমান দুর্ঘটনায় জামায়াতের আমিরের শোক

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ১৯:২১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান বিধ্বস্তে নিহতের প্রতি শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে তিনি এ বার্তা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আজ ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ২৪২ জন যাত্রী বহনকারী একটি বিমান উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পতিত হয়। এ দুর্ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।’

জামায়াতের আমির বলেন, ‘দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’

এদিন দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে বিমানটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই বিমানটি আছড়ে পড়ে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। বিমানটিতে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/ইআ