Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় অনুষ্ঠিত নারী সাফে খেলবে না ভারত


১২ জুন ২০২৫ ২০:১৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়েদের অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের বাকি আর মাত্র এক মাস। ঠিক এই সময়েই টুর্নামেন্ট থেকে আকস্মিকভাবে সরে দাঁড়াল ভারত। সাফ কর্তৃপক্ষকে ভারত জানিয়েছে, আগামী মাসে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া সাফের এই বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলবেন না তারা।

ঢাকায় আগামী ১১ জুলাই পর্দা উঠবে নারী অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের। এই বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও পরে পিছিয়ে দেওয়া হয় টুর্নামেন্টের সূচি। বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল ও ভুটানকে নিয়েই টুর্নামেন্টের রাউন্ড রবিন ফরম্যাট সাজানো হয়েছিল।

তবে টুর্নামেন্ট শুরুর এক মাস আগে হঠাৎ সরে দাঁড়িয়েছে ভারত। সাফ কর্তৃপক্ষকে দেওয়া এক চিঠিতে ভারত জানিয়েছে, তারা বাংলাদেশে অনুষ্ঠিত এবারের আসরে খেলতে আসবে না।

বিজ্ঞাপন

ভারত না আসায় বাংলাদেশসহ ৪ দেশ খেলবে রাউন্ড রবিন পদ্ধতিতে। প্রতি দল একে অন্যের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

নারী অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। বসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় হবে এবারের আসরের সবগুলো ম্যাচ।