Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে ২ আ.লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ২০:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: জেলার সদরপুরে শেখ হাসিনাতেই আস্থা লিফলেট বিতরণের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে তাদের ফরিদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১১ জুন) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— সদরপুর থানা আওয়ামী নেতা উপজেলার ঢেউখালি ইউনিয়নের বেপারী ডাঙ্গী গ্রামের মজিদ বেপারীর ছেলে সাখাওয়াত বেপারী(৫৫) ও তুরাগ থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক উপজেলার সদর ইউনিয়নের সতের রশি গ্রামের হাজী মোমরেজের ছেলে মাসুদুর রহমার (৬২)। তারা ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ জানুয়ারি সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে শেখ হাসিনার ছবি সংবলিত এবং শেখ হাসিনাতেই আস্থা লেখা লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। বর্তমানে শেখ হাসিনাতেই আস্থা লেখা লিফলেট বিতরণ কাজে গ্রেফতারকৃত দুইজন সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছিল। এর পরিপেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে দুইটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, ‘তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ গতকাল গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

সারাবাংলা/এইচআই