Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে মহিলা আ.লীগ নেত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ২০:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল: জেলার ভূঞাপুরে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিকসহ মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহানা পারভীনকে (৩৮) আটক করে পুলিশের হাতে তুলে দেন জনতা।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১১ জুন) রাতে উপজেলার সিরাজকান্দি গ্রামে ওই মহিলা নেত্রী রেহানার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক আওয়ামী লীগ নেত্রী রেহানা পারভীন উপজেলার নিকরাইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি। তিনি পলশিয়া গ্রামের শাহ আলমের স্ত্রী। আর তার পরকীয়া প্রেমিকের নাম বাবলু মিয়া (৪৫)। তিনি একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। বাবলু মিয়ার ৪ ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা এবং রেহেনা পারভীন ৩ সন্তানের জননী।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানায়, দীর্ঘ দিন ধরে নিকরাইল ইউনিয়ন মহিলা নেত্রী রেহানা পারভীন এবং বাবলুর মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। প্রায়ই বাবলু রেহানার বাড়িতে আসা-যাওয়া করত। বুধবার রাতে রেহানার বাড়িতে তারা একত্রিত হলে স্থানীয় কিছু ব্যক্তি তাদের আটক করে। খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সারাবাংলা/এইচআই