Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় মরা গরুর মাংস জব্দ, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ২১:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনায় বিক্রির উদ্দেশ্যে আনা ৪ মণ ৩০ কেজি মরা গরুর মাংসসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মে) সকালে সোনাডাঙ্গা মডেল থানাধীন গল্লামারী এম এ বারী সড়কস্থ ওয়ালটন শোরুমের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার নিকারীপাড়া জলিলপুর এলাকার বাসিন্দা আব্দুল লতিফের ছেলে মো. মমিন এবং সোনাডাঙ্গা মডেল থানাধীন আলীর ক্লাব সংলগ্ন আল আমিন মহল্লার বাসিন্দা সোহেল হাওলাদারের ছেলে তামিম হাওলাদার।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাংসসহ তাদের কাছ থেকে একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় খাদ্য নিরাপত্তা আইনে মামলা হয়েছে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এইচআই