Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে ৪ বছরের মেয়েকে নিয়ে মায়ের আত্মহত্যা, চিরকুট উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৫ ২২:১৯

মরদেহ। প্রতীকী ছবি

নোয়াখালী: জেলার সদর উপজেলার ৪ নম্বর কাদির হানিফ ইউনিয়নে চার বছরের মেয়েকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। এ সময় পুলিশ ঘর থেকে একটি চিরকুট উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দরবেশপুর গ্রামের মান্নানের বাড়িতে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— মো.রুবেলের স্ত্রী রাবেয়া বশরী রাহী (২৭) ও তার মেয়ে মাইশা (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ বছর আগে পারিবারিকভাবে রুবেলের সঙ্গে রাবেয়ার বিয়ে হয়। রুবেল একটি মাংসের দোকানে কাজ করেন। গত ১০ জুন রাবেয়া তার বোনকে মুঠোফোনে কল দিয়ে নিজের মেয়েকে নিয়ে আত্মহত্যার হুমকি দেয়। রাবেয়ার অভিযোগ ছিল তার স্বামী জুয়া খেলে টাকা নষ্ট করে। তার অন্য দুই ভাই নতুন ঘর করলেও তার স্বামী কোনো ঘর করতে পারেনি। সংসারের দিকে রুবেলের তেমন একটা খেয়াল রাখে না। রুবেল তার বোনেদের বেশি সহযোগিতা করত। এসব ঘটনার জের ধরে রাবেয়া তার স্বামীর ওপর অভিমান করে।

বিজ্ঞাপন

আজ বিকেল সাড়ে ৫টার দিকে নিহতের স্বামী কাজ থেকে বাড়ি ফিরেন। বাড়িতে দেখেন তার স্ত্রী ও মেয়ের মরদেহ তার শয়নকক্ষের আঁড়ার সঙ্গে দুটি রশিতে ঝুলছে। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়।

সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মা-মেয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো