Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানে হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৫ ০৯:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (১৩ জুন) ভোররাতে দেশটির রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর এ কথা জানিয়েছেন তিনি।

আল জাজিরার লাইভে নেতানিয়াহুর বিবৃতির বরাত দিয়ে হামলা অব্যাহত রাখার ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নেতানিয়াহু বলেছেন, ইরানের ওপর হামলা ‘যতক্ষণ প্রয়োজন’ অব্যাহত থাকবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক সক্ষমতা লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে।

নেতানিয়াহু বলেন, এই অভিযান যতক্ষণ প্রয়োজন ততক্ষণ অব্যাহত থাকবে, যতক্ষণ না আমরা মিশন সম্পন্ন করি এটা চলবে।

বিজ্ঞাপন

তেহরানের স্থানীয়রা জানিয়েছেন, ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তারা। হামলা হয়েছে শহরের বেশ কয়েটি স্থানে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো