Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ধানমণ্ডিতে বাসায় যুবকের অস্বাভাবিক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৫ ১১:৩৪

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর ধানমণ্ডির একটি বাসায় রফিজ ইসলাম (২৫) নামে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি প্রাইভেটকার চালক ছিলেন।

শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ধানমণ্ডি-১৯, মধুবাজার এলাকার একটি বাড়ির নিচে পার্কিং থেকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. আলআমিন জানান, সকালে ঘুম থেকে উঠে বাসার নিচে গ্যারেজে বৈদ্যুতিক মটরের সাহায্যে পানি দিয়ে গাড়ি ধোয়ার কাজ করছিলেন রাফিজ। এর কিছুক্ষণ পর গাড়ির পাশে অচেতন হয়ে পড়ে যান তিনি। দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রাফিজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অথবা হঠাৎ অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যেয়ে থাকতে পারেন।

নিহত রফিজের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়। বাবার নাম আমির হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ধানমণ্ডি এলাকা থেকে সহকর্মীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎক মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করতে ধানমণ্ডি থানা অবহিত করা হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো