Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েলে পালটা হামলা ইরানের, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৫ ১২:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি হামলার জবাবে ইরান পালটা হামলা শুরু করেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। গত কয়েক ঘণ্টায় ইরান থেকে ইসরায়েলের দিকে ১০০টিরও বেশি ড্রোন ছোড়া হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এমনটি জানিয়েছেন।

শুক্রবার (১৩ জুন) এ তথ্য প্রকাশ করেছে টাইমস অব ইসরায়েল।

তিনি জানান, এই ড্রোনগুলো ভূপাতিত করতে কাজ করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে।

এর আগে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এই হামলায় দেশটির রেভল্যুশনারি গার্ডের প্রধানসহ শীর্ষ কয়েকজন কর্মকর্তার প্রাণ গেছে।

বিজ্ঞাপন

ডেফরিন জানান, ইসরায়েলি বিমানবাহিনীর দুই শতাধিক যুদ্ধবিমান ইরানের শতাধিক স্থাপনায় হামলা চালিয়েছে। এতে ব্যবহৃত হয়েছে প্রায় ৩৩০টি বোমা ও ক্ষেপণাস্ত্র।

তবে ইরানি ড্রোনগুলো কবে ইসরায়েলে পৌঁছাবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। ২০২৫ সালের এপ্রিলের হামলায় এমন ড্রোন ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় নিয়েছিল।

সেই এপ্রিলের হামলা ও তার আগে ২০২৪ সালের অক্টোবর মাসে ইরানের আরেকটি হামলার সময় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলের পাশে ছিল।

তবে এবার আগাম হামলা করেছে ইসরায়েল। ফলে আন্তর্জাতিকভাবে আগের মতো সহায়তা তারা পাচ্ছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো