Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়া সরকারি কলেজে ফলাফল বিপর্যয়, ৯০ জনের পাস করেনি কেউ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৫ ১৮:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: চলতি শিক্ষাবর্ষের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষায় কোন পরীক্ষার্থী পাস করেননি। এমন ঘটনা ঘটেছে কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগে। কলেজ কর্তৃপক্ষ বলছেন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের মাস্টার্স চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী ৯০ জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগীয় প্রধান ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অবহেলা আর উদাসীনতাই এই ফলাফল বিপর্যয়ের কারণ।

গত বুধবার (১১ জুন) ফলাফল প্রকাশের পর থেকেই হতাশা আর ক্ষোভে ভেঙে পড়েছেন শিক্ষার্থীরা।

একাধিক শিক্ষার্থীরা বলেন, ‘সারা বছর কঠোর পরিশ্রম করে পরীক্ষা দিয়েছি, এখন এসে দেখছি অকৃতকার্য হয়েছি, এটা মেনে নেওয়া যায় না। কিভাবে একটি পুরো বিভাগের সবাই একসঙ্গে ফেল করতে পারেন? তাদের দাবি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

বিজ্ঞাপন

এ সময় তারা আরও বলেন, ‘খাতা মূল্যায়নে বিভাগীয় প্রধান ও দায়িত্বরত শিক্ষকদের অবহেলা আর উদাসীনতায় এমন পরিণতি হয়েছে।’

কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রধান রোকনুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘সার্ভার জটিলতা এবং কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমনটি হয়েছে। দ্রুত সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে।’

কলেজের অধ্যক্ষ মোল্লা রুহুল আমিন সারাবাংলাকে বলেন, ‘জরুরি ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুতই সমাধান করা হবে। এতে শিক্ষকদের দায়িত্বে অবহেলা ও গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, এ ঘটনা শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা বলে উল্লেখ করছেন সচেতন মহল।

সারাবাংলা/এসডব্লিউ